এই মুহূর্তে অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে না — ওয়েবসাইটটি শুধু দেখার জন্য। যোগাযোগ: WhatsApp 01740242527

Doors To Door

ডেলিভারি পলিসি

কোথায়, কখন ও কত চার্জে ডেলিভারি দেওয়া হয়

সার্ভিস এলাকা

বর্তমানে শুধুমাত্র রংপুর সিটি কর্পোরেশনের ভিতরে ডেলিভারি দেওয়া হয়। এলাকার বাইরের ঠিকানায় অর্ডার গ্রহণ করা হয় না।

ডেলিভারি চার্জ

  • ২ কিলোমিটারের মধ্যে: ৳৫০–৮০
  • ২–৫ কিলোমিটার: ৳৮০–১২০
  • জরুরি ডেলিভারি: অতিরিক্ত ৳৩০–৫০

পণ্যের মূল্য ও ডেলিভারি চার্জ আলাদা। অর্ডার নিশ্চিত করার সময় সঠিক ডেলিভারি চার্জ ও মোট মূল্য ফোনে জানানো হয়।

ডেলিভারির সময়

চেকআউটে পছন্দের তারিখ ও সময় বেছে নিতে পারবেন। আমরা সেই সময়ে ডেলিভারির সর্বোচ্চ চেষ্টা করি। আবহাওয়া, যানজট বা অনিবার্য কারণে দেরি হলে আপনাকে জানানো হবে।

আগাম অর্ডার

পিঠা, ফ্রোজেন আইটেম ও পুডিং একদিন আগে অর্ডার করতে হয়।

গিফট ও সারপ্রাইজ ডেলিভারি

গিফট অর্ডারে প্রাপকের সঠিক নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিন। ভুল তথ্যের কারণে ডেলিভারি না হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

Scroll to Top