রিটার্ন ও রিফান্ড পলিসি
আপনার সন্তুষ্টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ
ডেলিভারির সময় পণ্য দেখে নিন
ডেলিভারি কর্মীর সামনেই পণ্য দেখে নিন। পণ্য ভাঙা, নষ্ট বা অর্ডারের সাথে না মিললে সাথে সাথে ডেলিভারি কর্মীকে বা আমাদের ফোন/WhatsApp-এ (01740242527) জানান।
খাবার ও পচনশীল পণ্য
খাবার, কেক, ফুল ও অন্যান্য পচনশীল পণ্য ডেলিভারির পর ফেরত নেওয়া হয় না। তবে ভুল পণ্য বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলে উপরের নিয়মে জানালে আমরা সমাধান করব।
রিফান্ড
অভিযোগ যাচাইয়ের পর রিফান্ড প্রযোজ্য হলে, যে মাধ্যমে পেমেন্ট করেছেন (বিকাশ/নগদ) সেই মাধ্যমে বা আলোচনার ভিত্তিতে ফেরত দেওয়া হবে।
অর্ডার বাতিল
অর্ডার বাতিল করতে চাইলে যত দ্রুত সম্ভব আমাদের ফোন করুন। পণ্য প্রস্তুত বা রওনা হয়ে গেলে বাতিল করা সম্ভব নাও হতে পারে।
